ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ‘ডিক্লাউড’ উদ্বোধন
নিজেদের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসেস ‘ডিক্লাউড’ চালু করলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি। রবিবার (২৪ ডিসেম্বর) ব্যাংকটির প্রধান কার্যালয়ে সম্প্রসারিত এই ডিজিটাল সেবাটির উদ্বোধন করা হয়েছে।
ফলে এখন থেকে ডিক্লাউড মোবাইল অ্যাপসের মাধ্যমে নতুন হিসাব খোলা, বিভিন্ন হিসাবে ফান্ড ট্রান্সফার, কার্ড থেকে এ্যাড মানি, ইউটিলিটি বিল প্রদান, মোবাইল রিচার্জ সেবার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরা বিনিয়োগ সুবিধাও নিতে পারবেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহকরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী এবং বিশেষ অতিথি হিসেবে এক্সেনটেক পিএলসির সিইও এবং এমডি মোঃ আদিল হোসেন নোবেল, রেড ডট ডিজিটালের সিইও এবং এমডি হাসিব মুসতাবসির, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রধান তথ্য প্রযুক্তি কর্মকর্তা এবং সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের উপদেষ্টা প্রকৌশলী মু. মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন ।
এ সময় অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আবদুল আজিজ ও মুহাম্মদ মোস্তফা খায়ের, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রহমান শাহ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







